তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে কলা গাছ নিধন

আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৪২:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৪২:০৯ অপরাহ্ন
রাজশাহীর তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে কলা গাছ ও বাঁশ নিধনের অভিযোগ উঠেছে।শনিবার(১৫আগস্ট) সকালে উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ধানোরা গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানোরা গ্রামের মৃত হোসেন আলীর পুত্র কুদরত আলী বাদি হয়ে একই গ্রামের তানজিমা বেগমসহ ৪জনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, ধানোরা গ্রামে খতিয়ান নম্বর ১৭৫, জেল নম্বর ১৮১, মৌজা ধানোরা,দাগ নম্বর ৮৩৩, শ্রেণী ভিটা,পরিমাণ ১২ শতক সম্পত্তি কুদরত আলী প্রয় ১৯ বছর যাবত শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। 
এদিকে শনিবার (১৫ আগস্ট) সকালে কুদরত আলী সম্পত্তিতে ১০টি কলা গাছ লাগিয়েছিলেন। কিন্ত্ত তারা চলে আসার পরপরই 
বিবাদীরা কলা গাছের চারাগুলো উপড়ে ফেলে এবং বাঁশ কেটে ফেলে।এদিয়ে বিবাদমান দুপক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।এবিষয়ে তানোর থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]