‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন

আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৯:০৩:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৯:০৩:২৭ অপরাহ্ন
যশের আগামী ছবি ‘টক্সিক’-এর ঝলক নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন কন্নড় অভিনেত্রী ঋষিকা সিংহ। বিশেষ করে ছবিতে নারীদের যে ভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে ঋষিকা ছবির ঝলকে যশের কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য এবং একটি নগ্ন দৃশ্য নিয়েও আপত্তি জানান।

‘টক্সিক’-এর ঝলকে যশের নগ্ন দৃশ্যের প্রসঙ্গ তুলে ঋষিকা প্রশ্ন করেন, এমন একটি দৃশ্যে অভিনয় করার প্রয়োজনই বা কেন হল! তাঁর কথায়, “সৌন্দর্যই একজন নারীর আসল অলঙ্কার, আর সম্মানই একজন পুরুষের আসল পরিচয়।”

এর পরেই যশের উদ্দেশে তিনি কড়া ভাষায় তোপ দাগেন, “প্যান্ট খুলে এমন ভাবে দাঁড়ানোর কী দরকার ছিল? একেবারে বাঁদর! বাড়িতে আপনার স্ত্রী অপেক্ষা করছেন। তা হলে অভিনেত্রীদের সঙ্গে এ ভাবে রঙ্গরসিকতা করার প্রয়োজন কী?”

ঋষিকার আরও প্রশ্ন, নিজের জীবনে নারীদের উপস্থিতি থাকা সত্ত্বেও পর্দায় কেন নারীদের এ ভাবে উপস্থাপন করা হচ্ছে? নারীদের যথাযথ সম্মান দেখানোর বার্তাও দেন তিনি। অভিনেত্রীর হুঁশিয়ারি, “নারীদের সম্মান না করলে, আমরা আপনাকে কর্নাটক ছাড়তে বাধ্য করব।”

‘টক্সিক’-এর ঝলক ইতিমধ্যেই আলোচনায়। এই ছবিতে কিয়ারা আডবাণীও অভিনয় করেছেন। ছবিতে একাধিক পরিচিত অভিনেত্রী থাকা সত্ত্বেও তাঁদের কি যথাযথ মর্যাদা দিয়ে পর্দায় দেখানো হয়েছে, সেই প্রশ্ন তোলেন ঋষিকা। ঝলকের একটি সংলাপের উল্লেখ করে ঋষিকা দাবি করেন যে, সেখানে এক মহিলাকে তাঁর ‘দর’ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। কিয়ারার চরিত্রকেও যে ভাবে দেখানো হয়েছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর প্রশ্ন, “কিয়ারাকে বলিউড থেকে এনে এ ভাবে দেখানোর প্রয়োজন কী ছিল?”

তবে ঋষিকা স্পষ্ট করে দিয়েছেন, তাঁর আপত্তি ছবির উপস্থাপনা নিয়ে। পরিচালক গীতু মোহনদাসের সৃজনশীল ভাবনা বা পরিচালনার বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই।

একাধিক বার মুক্তি পিছিয়ে যাওয়ার পরে অবশেষে আগামী ২৬ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘টক্সিক’-এর।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]