অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৮:৫৮:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৮:৫৮:১৮ অপরাহ্ন
অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ একসঙ্গে পরিশোধের উদ্যোগ নিয়েছে সরকার।

এ জন্য এককালীন ২ হাজার ৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে দীর্ঘদিন ধরে পাওনা অর্থের অপেক্ষায় থাকা অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকরা উপকৃত হবেন।

শুক্রবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে শনিবার (১৫ আগস্ট) একযোগে অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তাদের অবসর ও কল্যাণের এই অর্থ পরিশোধে এককালীন ২০৩৫ কোটি ৮৬ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ চার বছর ধরে জমে থাকা শিক্ষকদের পাহাড়সম বকেয়ার জট কাটাতে আমরা যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি, তারই ধারাবাহিকতায় দেশের ৬৪টি জেলায় একযোগে ২০৩৫ কোটি ৮৬ লাখ টাকা শিক্ষকদের স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করতে যাচ্ছি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]