কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৬:৪৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৬:৪৭:৪৪ অপরাহ্ন

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আতাউল করিম (৫০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে বাস টার্মিনাল এলাকার ‘ঢাকা আবাসিক হোটেল’-এর একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য ও নিহতের সঙ্গে থাকা পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) আতাউল করিম হোটেলে এসে একটি কক্ষ ভাড়া নেন। তিনি একাই ওই কক্ষে অবস্থান করছিলেন। শুক্রবার সকালে দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন। এ সময় তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]