মির্জাপুরে ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৬:৩৪:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৬:৩৪:৪৮ অপরাহ্ন

টাঙ্গাইলের মির্জাপুরে বসতঘর থেকে কনিকা আক্তার (২২) ও তার চার বছরের মেয়ে রাজিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কনিকা আক্তার ওই গ্রামের রাজমিস্ত্রি রাজীব হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে রাজীব ও কনিকার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে স্থানীয়রা জানান।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাজীব হোসেন বেড়াতে সিলেটে যান। শুক্রবার সকালে কনিকা তার মেয়েকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন। পথে তার শ্বশুর নাজিমউদ্দিন ও শাশুড়ি তাকে বাবার বাড়িতে যেতে বাধা দেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।

বাড়িতে ফিরে কনিকা মেয়েকে নিয়ে একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে শিশু রাজিয়ার চিৎকার শুনতে পান স্থানীয়রা। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে কনিকাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। একই ঘরের মেঝেতে রাজিয়াকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে কনিকা তার মেয়েকে হত্যা করে নিজে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মা ও মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনাটি কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]