চট্টগ্রামের সীতাকুণ্ডে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ সবুজকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
র্যাব-৭, চট্টগ্রাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সীতাকুণ্ড থানার মামলা নং-০৬, তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৬, ধারা-৩০২/২০১/৩৪, পেনাল কোড-১৮৬০-এর এজাহারভুক্ত ২ নম্বর আসামি মোঃ সবুজ সীতাকুণ্ড থানা এলাকায় অবস্থান করছেন।
এরই ধারাবাহিকতায় ১৩ আগস্ট ২০২৬ ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল সীতাকুণ্ড থানাধীন মান্দারিতোলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মোঃ সবুজকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সবুজ চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন মান্দারিতোলা এলাকার নুর সোলেমানের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।