নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন-২০২৫)-এর ৯(খ) ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি মো. রাসেল (২০) ফেনী সদর থানা এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) আনুমানিক দুপুর ১টা ১৫ মিনিটে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী সদর থানাধীন পূর্ব উকিলপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি মো. রাসেলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাসেল কক্সবাজার জেলার রামু থানার খুরুলিয়া পালং এলাকার মো. সলিমের ছেলে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।