অবশেষে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নিকিতা

আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০২:২৬:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০২:২৬:৩৪ অপরাহ্ন
খ্যাতির বিড়ম্বনায় পড়েছেন অভিনেত্রী নিকিতা রাওয়ল। লাল গালিচায় হাঁটছিলেন। তখনই এক অনুরাগী আচমকা এসে তাঁকে চুম্বন করে, তা-ও আবার ঠোঁটে। ঘটনায় দৃশ্যতই অবাক এবং অস্বস্তিতে পড়ে যান অভিনেত্রী। গোটা ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। তার পর থেকেই তা নিয়ে শুরু হয় বিস্তর আলোচনা। এ বার সেই ঘটনায় প্রতিক্রিয়া জানালেন নিকিতা নিজে।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু বার্তা ভাগ করে নিয়েছেন নিকিতা। দেশের বিভিন্ন প্রান্তের অনুরাগীরা তাঁকে বার্তা পাঠিয়ে সমর্থন জানিয়েছেন। ঘটনার পর অভিনেত্রীর পাশে থাকার কথাও জানিয়েছেন অনেকে। অনুরাগীদের এই সমর্থনের জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন নিকিতা। তিনি লেখেন, “এত ভালবাসা এবং সমর্থনের জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি সত্যিই কৃতজ্ঞ। আর আপনারা জানেন, আমি ঠিক বলছি। আমি কোনও ভুল করিনি। আমার লুকোনোর কিছু নেই। আমি সব সময় সত্যের পাশে থাকব।”

বিষয়টি এখনও মেনে নিতে পারেননি নিকিতা। ওই মহিলা ভক্তকে যাতে কড়া শাস্তি দেওয়া হয়, সেই আর্জি জানিয়েছেন নিকিতার অন্য অনুরাগীরা। অনেকেই এই বিষয়টিকে যৌন হেনস্থা বলেও দাবি করেছেন। নিকিতা এ সবের উত্তরে লেখেন, “আপনার সমর্থনের জন্য ধন্যবাদ।”

ঠিক কী ঘটেছিল? সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায়, প্রথমে ওই মহিলা অনুরাগী নিকিতার গালে চুমু খান। এর পরে আচমকাই তাঁকে কাছে টেনে ঠোঁটে চুমু দেন। নিকিতা সেই মহিলাকে সরিয়ে দিতে চাইলেও, তিনি সরে যাননি। নিকিতাকে ধরে রেখে ফের চুমু খেতে থাকেন তিনি।

বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় ছবিতেও কাজ করেছেন নিকিতা। তাঁর অভিনীত ছবির তালিকায় রয়েছে অনিল কপূর এবং শেফালি শাহ অভিনীত ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’, ‘মিস্টার হট মিস্টার কুল’, ‘দ্য হিরো—অভিমন্যু’। অক্ষয় কুমার এবং জন আব্রাহাম অভিনীত ‘গরম মসালা’ ছবিতেও ছিলেন নিকিতা।র

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]