রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনদুর্ভোগ ও পেশাগত বিভিন্ন বিষয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ৩টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধা, অসুবিধা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি নগরীর বিভিন্ন জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করেন তারা।
সাংবাদিক নেতারা রাজশাহী মহানগরীর যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, অটোরিকশার আধিক্য নিয়ন্ত্রণ, মাদক ও জুয়া নির্মূল, মাজারকেন্দ্রিক মাদক সেবন বন্ধ, কিশোর গ্যাং দমন এবং অনিবন্ধিত সংবাদ পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয় তুলে ধরেন। এছাড়া সন্ধ্যার আগেই নগরীর বিভিন্ন কোচিং সেন্টার বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ, পুলিশি সেবা আরও সহজলভ্য করা এবং নগরবাসীর বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও মতামত দেন তারা।
পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সাংবাদিক নেতৃবৃন্দের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সম্মিলিত প্রচেষ্টা জনসচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের পক্ষে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোঃ আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত। এছাড়া বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকরা আলোচনায় অংশ নেন।
সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর) পদে কর্মরত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. দেলোয়ার হোসেন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ নূর আলম সিদ্দিকী; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আবুল কালাম সাহিদ এবং উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মোঃ গাজিউর রহমান, পিপিএম।