সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক

আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৬:৪১:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০৬:৪১:০৫ অপরাহ্ন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধ ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১২ আগস্ট) সকালে বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের ধনপুর ইউনিয়নের মাছিমপুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটকরা হলেন—কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গাছতলা গ্রামের জহির মিয়ার স্ত্রী বন্যা (৩৫) এবং মৌলভীবাজার সদর উপজেলার মৃত রহমান মিয়ার স্ত্রী আলিয়া বেগম (৪০)।

বিজিবি সূত্রে জানা যায়, অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা নিষিদ্ধ ইস্কাফ সিরাপ দেশে পাচারের সময় মাছিমপুর সীমান্ত এলাকা থেকে ওই দুই নারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২১ হাজার টাকা।

বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, জব্দ করা মালামাল ও আটক দুই নারীকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং সার্বিক টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]