নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২

আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৯:১৭:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৯:১৭:৪১ অপরাহ্ন
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ২জুন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম।

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে নগরীর বোয়ালিয়া থানার খরবনা নদীর ধার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সময় রাহুলের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১ গ্রাম গাঁজা, ০.১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেই সাথে কালুর হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 


গ্রেফতারকৃত মোঃ রজব শেখ রাহুল (২৪), সে কাটাখালী থানার দেওয়ান পাড়া পেট্রোল পাম্প (গ্রামীন চক্ষু হাসপাতালের পার্শ্ব) গ্রামের মৃত আজম আলী শেখের ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার সাহেব বাজার মাস্টার পাড়া এলাকায় বসবাস করে ও মোঃ কালুকে (২৬), সে  সে বোয়ালিয়া থানার খরবনা নদীর ধার গ্রামের মৃত মকবুলের ছেলে। 

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]