কসবায় বিজিবির অভিযানে ১০০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৫:৩১:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৫:৩১:২০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১১ আগস্ট) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কসবা বিওপির টহলদল নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১০০ কেজি গাঁজা জব্দ করে।

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

জব্দ করা গাঁজার বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]