রাণীনগরে ৬৬হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৪:৪৯:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৪:৪৯:২৬ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৬৬হাজার টাকার জাল নোটসহ মাজেদুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব| সোমবার দিনগত রাতে উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব| গ্রেফতার মাজেদুল ইসলাম উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে| এঘটনায় সোমবার রাতেই বিশেষ ক্ষমতা আইনে র‌্যাবের পক্ষ থেকে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করে মাজেদুলকে থানায় সোর্পদ করা হয়েছে|
মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫,সিপিসি-২,নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,রাণীনগরের মাজেদুল ইসলাম নামে এক যুবক দীর্ঘ দিন ধরে বাংলাদেশী জাল টাকার ব্যবসা করে আসছেন এবং তার বাড়ীতে জালটাকা রয়েছে| এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিকদল সোমবার রাত পৌনে ৮টায় দক্ষিন রাজাপুর গ্রামে মাজেদুলের বাড়ীতে অভিযান পরিচালনা করে| এসময় মাজেদুল ইসলামের বাড়ী তল্লাশী করে বাংলাদেশী বিভিন্ন জাল মুদ্রার ৬৬হাজার টাকার নোট উদ্ধারসহ মাজেদুলকে গ্রেফতার করা হয়| 
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,জালটাকা উদ্ধারসহ যবককে গ্রেফতার করেছে র‌্যাব| এঘটনায় র‌্যাবের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে| গ্রেফতার মাজেদুলকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে|

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]