ইয়ামালের গায়ে ‘প্রতারক’ তকমা! রহস্যময়ীর সঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক উস্কে দিলেন বান্ধবী

আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০২:৩১:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০২:৩১:৫৪ অপরাহ্ন
‘প্রতারক’ তকমা লাগল বার্সেলোনা এবং স্পেনের তরুণ তারকা ফুটবলার লামিন ইয়ামালের গায়ে। কলম্বিয়ায় এক তরুণীর সঙ্গে ইয়ামালের ছবি প্রকাশ্যে আসার পর তাঁর সঙ্গে ইনেস গার্সিয়ার বিচ্ছেদের জল্পনা উঠেছে। এর পরেই গার্সিয়ার একটি পোস্ট সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। ভাইরাল হয়েছে সেই সংক্রান্ত একটি ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ইয়ামাল এবং এক অপরিটিত তরুণীর প্রমোদতরীতে চড়ে আনন্দ উদ্‌যাপনের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তারকা ফুটবলারের সঙ্গে তাঁর প্রেমিকা গার্সিয়ার সম্পর্ক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। রহস্যময়ীর সঙ্গে ইয়ামালের আনন্দঘন মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ার পরে সমাজমাধ্যমে একটি পোস্টও শেয়ার করেছেন গার্সিয়া।

সমাজমাধ্যমে লাইভে এসে গার্সিয়া জানান যে, প্রাক্তন প্রেমিকের সঙ্গে সম্পর্ক সামলানোর বিষয়টি নিয়ে তিনি গভীর ভাবে অনুতপ্ত। তিনি বলেন, ‘‘সবাইকে বলছি মনের ভারটা এখনই নামিয়ে ফেলতে চাই। আমি আমার আগের সঙ্গীকে ছেড়ে এসেছিলাম এই ভেবে যে, ইয়ামালের সঙ্গে থাকলে শান্তি পাব এবং কাঙ্ক্ষিত সব সুখ লাভ করব। ভেবেছিলাম জীবন হবে খুব সহজ-সরল এবং আরামদায়ক। কোনও ঝগড়া-বিবাদ বা মানসিক চাপ থাকবে না। কেবল বিলাসিতা থাকবে। আর ভাল সময় কাটবে। কিন্তু আমি ভুল ছিলাম। সে (ইয়ামাল) আমার সঙ্গে প্রতারণা করেছে। যে মানুষটিকে আমি অন্যদের চেয়ে আলাদা ভেবেছিলাম, সে-ও শেষ পর্যন্ত অন্যদের মতোই প্রমাণিত হল।’’

গার্সিয়া আরও বলেন, ‘‘এখন আমি আমার সব কাজের জন্য অনুশোচনা করছি। প্রাক্তন সঙ্গীর কথা খুব মনে পড়ছে, যা আমাকে কষ্ট দিচ্ছে। সে কতটা বিশ্বস্ত ছিল আর আমাকে কতটা ভালবাসত— সে কথাগুলিই বার বার মনে পড়ছে। অথচ আমি তুচ্ছ কারণে সে সব হারিয়ে ফেলেছি। আমি তাকে মেসেজও পাঠিয়েছিলাম। বলেছিলাম যে আমি দুঃখিত, জীবনের সব চেয়ে বড় ভুলটি করেছি এবং আমরা আবার এক হতে চাই। আশা করি সে আমাকে ক্ষমা করে দেবে।’’

এর আগেও পেশায় যাপনপ্রভাবী (লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার) গার্সিয়া সমাজমাধ্যমে একটি আবেগঘন এবং রহস্যময় বার্তা শেয়ার করার পর বার্সেলোনার তারকা ফুটবলার ইয়ামালের সঙ্গে তাঁর সম্পর্ক আলোচনার বিষয় হয়ে উঠেছিল। ওই পোস্টে গার্সিয়া লিখেছিলেন, ‘‘এই সপ্তাহে এত খারাপ খবর পেয়েছি যে আপনাদের কী বলব, তা-ই বুঝতে পারছি না।’’ তাঁর সেই বার্তাটি দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই ভাবতে শুরু করেন, ইয়ামালের সঙ্গে গার্সিয়ার সম্পর্কের মধ্যে কোনও সমস্যা তৈরি হয়েছে কি না বা তাঁরা বিচ্ছেদের পথে এগোচ্ছেন কি না। তবে, এই বিষয়ে ইয়ামাল এখন পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

তবে সম্পর্কচ্ছেদের গুঞ্জন এমন এক সময়ে ছড়িয়েছে যখন গার্সিয়া সমাজমাধ্যমে তীব্র সমালোচনার শিকার হয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে নানা দাবি এবং ধারণার জেরে সমাজমাধ্যম ব্যবহারকারীদের নিশানায় পড়েছেন তিনি। কেউ কেউ অভিযোগ করেছেন, ইয়ামালের জন্য তিনি তাঁর আগের সঙ্গীকে ছেড়ে এসেছেন, আবার অনেকে তাঁর ছুটির ভাইরাল ভিডিয়োগুলি নিয়েও সমালোচনা করেছেন। ক্রমাগত সমালোচনার বিষয়টি তরুণী নেটপ্রভাবীর উপর মানসিক চাপ সৃষ্টি করেছে বলেও মনে করা হচ্ছে। সমাজমাধ্যমে হেনস্থা প্রসঙ্গে গার্সিয়া এর আগে বলেছিলেন, ‘‘আমিও একজন মানুষ। আমারও অনুভূতি আছে এবং আমিও কাঁদি।’’

অন্য দিকে ইয়ামালের অনুরাগীরা জুটিকে নিয়ে চলমান জল্পনা-কল্পনার যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন। অনেকে চেষ্টা করছেন ইয়ামালের সঙ্গে প্রমোদতরীতে থাকা রহস্যময়ীর পরিচয় জানারও। যদিও সম্পর্কচ্ছেদের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ইয়ামাল এবং গার্সিয়ার সম্পর্কের বর্তমান সমীকরণ অস্পষ্ট থেকে গেলেও বার্সেলোনার তারকা নতুন মরসুমের আগে নিজের ফুটবল কেরিয়ারের দিকেই মনোযোগ দিচ্ছেন।‘প্রতারক’ তকমা লাগল বার্সেলোনা এবং স্পেনের তরুণ তারকা ফুটবলার লামিন ইয়ামালের গায়ে। কলম্বিয়ায় এক তরুণীর সঙ্গে ইয়ামালের ছবি প্রকাশ্যে আসার পর তাঁর সঙ্গে ইনেস গার্সিয়ার বিচ্ছেদের জল্পনা উঠেছে। এর পরেই গার্সিয়ার একটি পোস্ট সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। ভাইরাল হয়েছে সেই সংক্রান্ত একটি ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ইয়ামাল এবং এক অপরিটিত তরুণীর প্রমোদতরীতে চড়ে আনন্দ উদ্‌যাপনের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তারকা ফুটবলারের সঙ্গে তাঁর প্রেমিকা গার্সিয়ার সম্পর্ক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। রহস্যময়ীর সঙ্গে ইয়ামালের আনন্দঘন মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ার পরে সমাজমাধ্যমে একটি পোস্টও শেয়ার করেছেন গার্সিয়া।

সমাজমাধ্যমে লাইভে এসে গার্সিয়া জানান যে, প্রাক্তন প্রেমিকের সঙ্গে সম্পর্ক সামলানোর বিষয়টি নিয়ে তিনি গভীর ভাবে অনুতপ্ত। তিনি বলেন, ‘‘সবাইকে বলছি মনের ভারটা এখনই নামিয়ে ফেলতে চাই। আমি আমার আগের সঙ্গীকে ছেড়ে এসেছিলাম এই ভেবে যে, ইয়ামালের সঙ্গে থাকলে শান্তি পাব এবং কাঙ্ক্ষিত সব সুখ লাভ করব। ভেবেছিলাম জীবন হবে খুব সহজ-সরল এবং আরামদায়ক। কোনও ঝগড়া-বিবাদ বা মানসিক চাপ থাকবে না। কেবল বিলাসিতা থাকবে। আর ভাল সময় কাটবে। কিন্তু আমি ভুল ছিলাম। সে (ইয়ামাল) আমার সঙ্গে প্রতারণা করেছে। যে মানুষটিকে আমি অন্যদের চেয়ে আলাদা ভেবেছিলাম, সে-ও শেষ পর্যন্ত অন্যদের মতোই প্রমাণিত হল।’’

গার্সিয়া আরও বলেন, ‘‘এখন আমি আমার সব কাজের জন্য অনুশোচনা করছি। প্রাক্তন সঙ্গীর কথা খুব মনে পড়ছে, যা আমাকে কষ্ট দিচ্ছে। সে কতটা বিশ্বস্ত ছিল আর আমাকে কতটা ভালবাসত— সে কথাগুলিই বার বার মনে পড়ছে। অথচ আমি তুচ্ছ কারণে সে সব হারিয়ে ফেলেছি। আমি তাকে মেসেজও পাঠিয়েছিলাম। বলেছিলাম যে আমি দুঃখিত, জীবনের সব চেয়ে বড় ভুলটি করেছি এবং আমরা আবার এক হতে চাই। আশা করি সে আমাকে ক্ষমা করে দেবে।’’

এর আগেও পেশায় যাপনপ্রভাবী (লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার) গার্সিয়া সমাজমাধ্যমে একটি আবেগঘন এবং রহস্যময় বার্তা শেয়ার করার পর বার্সেলোনার তারকা ফুটবলার ইয়ামালের সঙ্গে তাঁর সম্পর্ক আলোচনার বিষয় হয়ে উঠেছিল। ওই পোস্টে গার্সিয়া লিখেছিলেন, ‘‘এই সপ্তাহে এত খারাপ খবর পেয়েছি যে আপনাদের কী বলব, তা-ই বুঝতে পারছি না।’’ তাঁর সেই বার্তাটি দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই ভাবতে শুরু করেন, ইয়ামালের সঙ্গে গার্সিয়ার সম্পর্কের মধ্যে কোনও সমস্যা তৈরি হয়েছে কি না বা তাঁরা বিচ্ছেদের পথে এগোচ্ছেন কি না। তবে, এই বিষয়ে ইয়ামাল এখন পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

তবে সম্পর্কচ্ছেদের গুঞ্জন এমন এক সময়ে ছড়িয়েছে যখন গার্সিয়া সমাজমাধ্যমে তীব্র সমালোচনার শিকার হয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে নানা দাবি এবং ধারণার জেরে সমাজমাধ্যম ব্যবহারকারীদের নিশানায় পড়েছেন তিনি। কেউ কেউ অভিযোগ করেছেন, ইয়ামালের জন্য তিনি তাঁর আগের সঙ্গীকে ছেড়ে এসেছেন, আবার অনেকে তাঁর ছুটির ভাইরাল ভিডিয়োগুলি নিয়েও সমালোচনা করেছেন। ক্রমাগত সমালোচনার বিষয়টি তরুণী নেটপ্রভাবীর উপর মানসিক চাপ সৃষ্টি করেছে বলেও মনে করা হচ্ছে। সমাজমাধ্যমে হেনস্থা প্রসঙ্গে গার্সিয়া এর আগে বলেছিলেন, ‘‘আমিও একজন মানুষ। আমারও অনুভূতি আছে এবং আমিও কাঁদি।’’

অন্য দিকে ইয়ামালের অনুরাগীরা জুটিকে নিয়ে চলমান জল্পনা-কল্পনার যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন। অনেকে চেষ্টা করছেন ইয়ামালের সঙ্গে প্রমোদতরীতে থাকা রহস্যময়ীর পরিচয় জানারও। যদিও সম্পর্কচ্ছেদের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ইয়ামাল এবং গার্সিয়ার সম্পর্কের বর্তমান সমীকরণ অস্পষ্ট থেকে গেলেও বার্সেলোনার তারকা নতুন মরসুমের আগে নিজের ফুটবল কেরিয়ারের দিকেই মনোযোগ দিচ্ছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]