লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৮:১০:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৮:১০:১৩ অপরাহ্ন
নাটোরের লালপুরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

রবিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার মোহরকয়া ডিগ্রি কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ-সুন্দর জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে জাম, পেয়ারা, কাঁঠালসহ বিভিন্ন ফলদ ও উপকারী গাছের চারা বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, ৫ নং বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ লালপুর উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]