গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমানকে আরডিএ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা

আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৭:৫৯:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৭:৫৯:৪৫ অপরাহ্ন
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত মোঃ ওবায়দুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোঃ ওবায়দুর রহমানকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আরডিএ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট বলেন, মোঃ ওবায়দুর রহমানের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে। পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং রাজশাহীসহ দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রমে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

তিনি আরও বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বিত উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং নগর পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা আরও জোরদার হবে।

উল্লেখ্য, মোঃ ওবায়দুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি এর আগে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি তিনি ওই পদে পদোন্নতি লাভ করেন এবং চলতি বছরের জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

এ ছাড়া তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব ও সংযুক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শুরুতে তিনি পটুয়াখালী জেলা প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মো. ওবায়দুর রহমান প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার জন্য সরকারি প্রশাসনে সুপরিচিত। তাঁর নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]