মুন্সীগঞ্জে সন্ত্রাসবিরোধী অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৭:৩৯:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৭:৩৯:৪০ অপরাহ্ন

মুন্সীগঞ্জে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল (ইসলামপুর) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মুন্সীগঞ্জ সদর উপজেলার কংশপুরা (মোল্লাকান্দী) এলাকার দীন ইসলামের ছেলে মো. রাজিব সরকার (২৬) এবং টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল ইসলামপুর এলাকার শাহ আলম কাজীর ছেলে মো. রনি কাজী (২৫)।

ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল টঙ্গিবাড়ী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গ্রেপ্তার রনি কাজীর বসতঘর থেকে একটি দেশীয় তৈরি পাইপগান এবং মোটরসাইকেলের ডিস্ক ব্রেক ও ধাতব পাইপ দিয়ে তৈরি একটি কুড়াল উদ্ধার করা হয়। পুলিশের তথ্যমতে, উদ্ধার করা পাইপগানটির দৈর্ঘ্য প্রায় ২৪ ইঞ্চি এবং কুড়ালটির দৈর্ঘ্য প্রায় ২৯ ইঞ্চি।

এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]