মেঘনা নদীতে অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৬:৩২:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৬:৩২:১৮ অপরাহ্ন

মুন্সীগঞ্জের সদর উপজেলার চর-রমজানবেগ এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নারী মরদেহটির হাত বাঁধা অবস্থায় পাওয়ায় ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা মেঘনা নদীর কচুরিপানার মধ্যে মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ও নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর-রমজানবেগ এলাকার মেঘনা নদীর কচুরিপানার ভেতর থেকে প্রথমে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ৫০ মিটার দূরে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ পাওয়া যায়। ওই নারীর দুই হাত বাঁধা ছিল।

নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ অঞ্চলের নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। মরদেহ দুটির পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডির সদস্যরা কাজ করছেন।

তিনি আরও জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে মরদেহ দুটি কীভাবে নদীতে এল বা তাদের মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]