সিংড়ায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৬:০২:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৬:০২:১৭ অপরাহ্ন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটোরের সিংড়ায় "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (৯ আগস্ট) বেলা ১১টায় ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

​বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শাহাদৎ হোসেন মিন্টু বলেন,

​জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের পরিবেশকে বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' ধারণার মাধ্যমে প্রতিটি শিশু যদি একটি করে গাছের দায়িত্ব নেয়, তবে ভবিষ্যতে আমরা একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ে তুলতে পারব। পরিবেশ রক্ষায় যুবসমাজ ও শিক্ষার্থীদের এই উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শের আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এমদাদুল হক মিলনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে একটি করে ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেন এবং চারাগুলোর সঠিক পরিচর্যার জন্য তাগিদ দেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]