দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৭৬

আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৫:০৯:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৫:০৯:৫২ অপরাহ্ন

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৭৬ জন আক্রান্ত হয়েছেন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নিশ্চিত হামে দুই শিশু এবং হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত চার শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট ৮৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৮ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৬৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৬৭৭ জনকে সন্দেহজনক হামরোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জন।

একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৯ জন। আর গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা ১৭ হাজার ৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০০ জন।

হাম পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ ও আক্রান্তদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]