রাজশাহীর পুঠিয়া উপজেলার কাশিয়াপুকুর পুরাতন জামে মসজিদ ঝুঁকিপূর্ণ হওয়ায় ভেঙে ফেলার পর এবার মসজিদটি পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। কোনো ধরনের সরকারি সহায়তা ছাড়াই মহান আল্লাহর ওপর ভরসা করে মসজিদটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩০ জুন) সকালে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা কাশিয়াপুকুর পুরাতন জামে মসজিদ ভাঙার কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মো. আসাদুজ্জামান। এরপর মসজিদটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
আজ মসজিদের নির্মাণকাজের উদ্বোধনকালে আবু হায়াত মো. আসাদুজ্জামান বলেন, কোনো সরকারি সহায়তা ছাড়াই মহান রাব্বুল আলামিনের ওপর ভরসা করে মসজিদটির নির্মাণকাজ শুরু করা হয়েছে। আল্লাহ যেন দ্রুত তাঁর ঘর নির্মাণের কাজ সম্পন্ন করার তৌফিক দান করেন।
তিনি মসজিদটির নির্মাণকাজে সহযোগিতার জন্য স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের প্রতি আহ্বান জানান। শেষে মসজিদের নির্মাণকাজ দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য দোয়া করা হয়।