সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০১:৫৯:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০১:৫৯:২১ পূর্বাহ্ন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‍্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১২ জানায়, অধিনায়ক র‍্যাব-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় গত ৫ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল উল্লাপাড়া মডেল থানাধীন পাইকপাড়া মোড়ে মো. গোলাম মোস্তফার চায়ের দোকানের সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১০৪ বোতল স্ক্যাফ উদ্ধার করা হয় এবং এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মোছা. রাশেদা টুলু (৬৩)। তিনি পাবনা জেলার ঈশ্বরদী থানার গাঙমাতাল এলাকার বাসিন্দা। তার পিতা মৃত মোকছেদ প্রামানিক এবং স্বামী মৃত আয়নাল হক।

বৃহ্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।

তিনি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্ক্যাফসহ বিভিন্ন নেশাজাতীয় মাদকদ্রব্য সংগ্রহ ও সংরক্ষণ করে সিরাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]