নাচোলে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রলিচালক নিহত

আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৩:২৫:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৩:২৫:৩২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার একটি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ (টিমন) (৩৫) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলিতে থাকা একটি ছাগলও মারা গেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার দেওপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ উপজেলার বান্দ্রা গ্রামের মহিবুর রহমানের ছেলে।

আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, আবুল কালাম আজাদ তার ট্রলিতে একটি ছাগল নিয়ে নিজ বাড়ি বান্দ্রা গ্রামে ফিরছিলেন। পথে দেওপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী মহানন্দা ট্রেনের সঙ্গে ট্রলির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রলিতে থাকা ছাগলটিও ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এসআই শফিকুল ইসলাম।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]