গাজীপুরে যাত্রীবেশে উঠে অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৩:২৩:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৩:২৩:০২ অপরাহ্ন

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবেশে অটোরিকশায় উঠে এক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কালামপুর দোকানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সুমন মিয়া (২৪) নওগাঁ জেলার নিনদুইন গ্রামের বাবু হোসেনের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। বর্তমানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে জীবিকার সন্ধানে সুমন পরিবার নিয়ে কালিয়াকৈরে আসেন। প্রতিদিনের মতো বুধবার সকালে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন তিনি। রাতে চন্দ্রা বাসস্ট্যান্ড থেকে তিনজন যাত্রীবেশী ব্যক্তি তার অটোরিকশা ভাড়া করেন।

পরে কালামপুর এলাকায় পৌঁছালে ওই তিনজন সুমনকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে।"

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]