রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২জনের কারাদন্ড

আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৩:০৪:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৩:০৪:১১ অপরাহ্ন
c দুইজন মাদক সেবিকে কারাদন্ড দেয়া হয়েছে| বুধবার রাতে এবং বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন|
আদালত সুত্র জানায়,মাদক সেবন করে পরিবারের লোকজনের ওপর অত্যাচার করছে এমন গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়গাছা গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়| এসময় ওই গ্রামের ইনছের আলীর ছেলে শাহ-নেওয়াজকে নিজ বাড়ীতে মাদক সেবনরত অবস্থায় হাতে-নাতে ধরা হয়| সেখানে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়| এছাড়া বুধবার রাতে উপজেলার রাজাপুর পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের শুকবর আলীর ছেলে জিল্লুর রহমানকে নেশাগ্রস্থ্য অবস্থায় ধরে ৬মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়| দন্ডিতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের বিচারক নাবিলা ইয়াসমিন|

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]