নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক কারবারি গ্রেফতার, আটক ২২

আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৮:০৭:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৮:০৭:৫৭ অপরাহ্ন
রাজশাহী মহানগরজুড়ে পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ সাতজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতভর মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), পবা, কাশিয়াডাঙ্গা ও মতিহার থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।

তিনি জানায়, কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া (গোলজারবাগ গুড়িপাড়া স্কুল) এলাকায় অভিযান চালিয়ে ৬০ গ্রাম গাঁজাসহ মোছা. বুলবুলি বেগম (৩৫) এবং একই এলাকা থেকে ৪০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৭০০ টাকাসহ কমেলা বেগমকে (৩২) গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

একই দিন রাত পৌনে ৯টার দিকে পবা থানার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৮২০ টাকা উদ্ধারসহ মিরাজ আলীকে (৩৪) গ্রেফতার করা হয়। পরে রাত ১১টার দিকে বসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ৫ হাজার টাকাসহ শাহিন আলীকে (৪০) আটক করা হয়।

এদিকে বুধবার ভোরে কাশিয়াডাঙ্গা থানার টুলটুলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইসমাইল হোসেন (৩১) ও ইসমাইল হোসেন ছোটনকে (২৮) গ্রেফতার করে পুলিশ।
 
অন্যদিকে, ৩ আগস্ট রাতে মতিহার থানার মির্জাপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তরিকুল ইসলাম তরিককে (৩৫) গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এছাড়া মহানগরজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে মোট ২২ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জন মাদক মামলার আসামি এবং অন্যান্য মামলার ৮ জন রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরও বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]