গৃহবধূকে কৌশলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৬:৫৮:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৬:৫৮:২০ অপরাহ্ন
টাঙ্গাইলে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ আগষ্ট) নাগরপুর উপজেলার দপ্তিয়ার ইউনিয়নের বাগকাটারি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার বাহারুল ইসলাম ওই এলাকার মৃত বাছের শেখের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেকড়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ওই গৃহবধূ গত ১ আগস্ট দপ্তিয়ার ইউনিয়নের বাগকাটারি এলাকায় বেড়াতে যান। সন্ধ্যা ৭টার দিকে বাহারুল ইসলাম নামে এক ব্যক্তি তাকে ডেকে পাশের একটি পাটক্ষেতে নিয়ে যান। সেখানে আরও ৫-৬ জন মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। 

পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে ভুক্তভোগী নারী বাদী হয়ে বাহারুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগে বাহারুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]