পাবনায় গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩

আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৬:২৯:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৬:২৯:৫১ অপরাহ্ন
পাবনার ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে সুমন মন্ডল (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় ওই ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হন। 

সোমবার (৩ আগষ্ট) ভোর রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন মন্ডল ওই এলাকার মৃত বয়েন মন্ডলের ছেলে। আহতরা হলেন একই এলাকার হাবিবুল মন্ডল (৫৫) এবং তার দুই ছেলে শাকিল (২৫) ও সাহান (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর চারটার দিকে হাবিবুল মন্ডলের দোকানে চুরি করতে যায় সুমন। এ সময় হাবিবুল মন্ডল টের পেয়ে গেলে সুমন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় হাবিবের দুই ছেলে ছুটে গেলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ওই চোরকে গণপিটুনি দেয়। একপর্যায়ে দড়ি দিয়ে চোরকে বেঁধে রাখা হলে সকালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত সুমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]