হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৩ শিশুর

আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৫:৪৯:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৫:৪৯:৪৮ অপরাহ্ন
হামের উপসর্গ নিয়ে সারাদেশে ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮০ জন।

সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। 

সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মারা গেছে ৭৫১ শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৬ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৮৪৭। 

এর আগে, রোববার সারাদেশে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয় এবং এই সময়ে নতুন করে আক্রান্ত হয় ১ হাজার ১৩৭ জন আক্রান্ত হয়। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]