এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে সাদ নূরানী প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৯:১৭:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৯:১৭:১৫ অপরাহ্ন
বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানে পাবনায় এবিএস ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাবনা সদর উপজেরার সিঙ্গা বাজার সংলগ্ন সাদ নূরানী প্রি ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসায় গাছের চারা বিতরণ করা হয়েছে। 

কর্মসূচি পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এবিএস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বৃক্ষপ্রেমী রোটা. মো. আলতাফ হোসেন। তিনি বলেন, পাবনা এবিএস ফাউন্ডেশন কমিউনিটি এলাকায় শোভাবর্ধনকারী, বিলুপ্তপ্রায়, ঔষধী, ফলদ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করে আসছে। সে ধারায় আজ আমাদের এই ক্ষুদ্র আয়োজন। তিনি আরও বলেন, শুধু গাছ লাগালে হবে না, এর সঠিক পরিচর্যা করতে হবে। গরু ছাগলের আক্রমণ থেকে রক্ষার জন্য ভালোভাবে ঘেরা দিতে হবে। চারা যেন হেলে না পড়ে তার জন্য ব্যবস্থা নিতে হবে, খুঁটি দিতে হবে, পানি ঢালতে হবে। 

সাদ নূরানী প্রি ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চর রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদের মিঠু, বিশিষ্ট সমাজ সেবক ও মালঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ব্যবসায়ী আব্দুল হান্নান প্রমূখ।

অনুষ্ঠানে গ্রিন টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]