খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার ছাদ ঢালাই কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৬:৪৮:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৬:৪৮:৪৭ অপরাহ্ন
খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার ২য় তলার ছাদ ঢালাই কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। 

রবিবার দুপুরে পরিদর্শনকালে তিনি নির্মাণ কাজের অগ্রগতি ও গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরে মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি।

এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মসজিদ, মন্দির গির্জা সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ইমাম-মুয়াজ্জিনদের ভাতা চালু করা হয়েছে। ফ্যামিলি কার্ড চালু, কৃষক কার্ড পাইলটিং আকারে চালু হয়েছে।
 
তিনি আরো বলেন, সিনিয়র সিটিজেনদের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের বিনোদন কেন্দ্রের ৫০% ছাড় থাকবে,  ওয়ার্ড পর্যায়ে খেলার মাঠ তৈরি, মসজিদ ও ঈদগাহের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সোনা দিঘী মসজিদের উন্নয়ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক  বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা, খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার সভাপতি হাফিজুল হক হ্যাপি সহ মসজিট কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]