বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৬:৩৩:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৬:৩৩:১৬ অপরাহ্ন
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসহায় অসুস্থ রোগীদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রোগীরা হলেন সংরক্ষিত মহিলা আসন (বগুড়া ও জয়পুরহাট) সংসদ সদস্য মোছাঃ সুরাইয়া জেরিন রনি'র বড় বোন গাবতলী পূর্বপাড়া গ্রামের মিলি বেগম, গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ান ডাঙ্গা গ্রামের আম্বিয়া বেগম, শাহজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের বড়চান্দাই গ্রামের সাকিব আহম্মেদ, গাবতলী সদর ইউনিয়নের চকবোচাই গ্রামের মোন্তেজার রহমান, বগুড়া সদর উপজেলার চকসরতাজ সুলতানপুর গ্রামের হায়দার আলী, গাবতলীর দুর্গাহাটা ইউনিয়নের লাটিগঞ্জ এবং কলাকোপা গ্রামের খালেদা বেগম, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শাহজাহানপুর উপজেলার বিশিষ্ট কলামিষ্ট প্রভাষক মোস্তাকিম হোসাইন, গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের খালেদা আক্তার এবং দত্তবাড়িতে জিয়াউর রহমান শিশু হাসপাতালে চিকিৎসাধীন গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের আব্দুস সামাদ সহ বিভিন্ন এলাকার অসহায় অসুস্থ রোগীগন।

এসময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উচ্চমান সহকারী শাহীনুর ইসলাম শাহীন, অফিস সহকারী মিজানুর রহমান আলম, অফিস সহকারী রুহুল ইউসুফ মঞ্জু, নশিপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম  আহ্বায়ক জাহাঙ্গীর আলম পোটল, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, ওয়ার্ড মাষ্টার মাছুদুর রহমান মাছুদ, অফিস সহায়ক তৌহিদ ইসলাম, এরশাদ হোসেন, ওয়ার্ড বয় ইন্তেজার রহমান, জামাদার শাহাদত হোসেন সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]