সপ্তাহে একদিন জমিয়ে খান পিৎজা-পাস্তা। শেষ পাতে থাকে মিষ্টিও। ডায়েট নেই তেমন খুঁতখুঁতে নন পর্দার ‘সূর্পনখা’ রকুল প্রীত সিংহ। মন যা চায়, তা-ই খেয়ে নেন। অথচ চেহারায় একবিন্দু মেদ নেই। ছিপছিপে গড়ন ধরে রেখেছেন যত খুশি মিষ্টি খেয়েও। রকুলের ফিটনেসের রহস্য কী?
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ পার্ট ১’-এ লঙ্কার রাজা রাবণের বোন সূর্পনখার চরিত্রে অভিনয় করছেন বলিউড ও দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী রকুল প্রীত সিংহ। ছবির ট্রেলার সামনে আসার পর থেকেই সূর্পনখার ভূমিকায় রকুলের চোখধাঁধানো সৌন্দর্য নিয়ে আলোচনার অন্ত নেই। শুধুমাত্র মেকআপ বা পোশাক নয়, পর্দায় এমন আকর্ষণীয় রূপে নিজেকে মেলে ধরার নেপথ্যে রয়েছে রকুলের অক্লান্ত পরিশ্রম। তাঁর সুন্দর চেহারার রহস্যই হল ব্যায়াম। কার্ডিয়ো, স্ট্রেংথ ট্রেনিং, নানা রকম যোগাসন, পিলাটেজ ও জিম বল নিয়ে ব্যায়াম করেন রকুল। ইনস্টাগ্রাম প্রোফাইলে নানা সময়ে নিজের শারীরচর্চা করার বিভিন্ন ভিডিয়োও পোস্ট করেন তিনি। রকুল জানিয়েছেন, খাওয়াদাওয়া নিয়ে তিনি অত কঠোর নিয়ম মানেন না, তবে শারীরচর্চা নিয়ে খুবই সচেতন। সপ্তাহে ৫-৬ দিন ওয়ার্কআউট করেন। রকুলের কথায়, ‘‘আমার কাছে ফিটনেস হল, সকালের এক কাপ কফির মতো।’’ দিনে অন্তত এক ঘণ্টা ব্যায়াম না করলে তিনি নিজের স্বাভাবিক ছন্দ খুঁজে পান না।
পেশির জোর বৃদ্ধি করার ব্যায়ামই বেশি পছন্দ রকুলের। এর আগে ভারী ওজন তুলে ‘ডেডলিফ্ট’ করতে গিয়ে কোমর ও পিঠে আঘাত পেয়েছিলেন। আক্রান্ত হয়েছিলেন স্লিপ ডিস্ক নামক অসুখে। টানা ৪০ দিন শয্যাশায়ী থাকতে হয়েছিল তাঁকে। তবে শরীর সারিয়ে ফের জিমে ফিরেছেন। আগের মতোই নিয়ম মেনে শারীরচর্চা করছেন। এখন ভারী ওজন না তুললেও, বডি ব্যালান্স, জিম বল নিয়ে ব্যায়াম করছেন, পাশাপাশি নানা রকম স্ট্রেচিংও করছেন। যেসব ব্যায়াম করেন রকুল প্রীত-
স্মল বল বা অ্যাকোয়া বল এক্সারসাইজ: নরম, ছোট এবং জলে ভরা বা হাওয়া ভরা বল নিয়ে নানা রকম কসরত করতে হয়। মূলত স্ট্রেচিং ব্যায়াম করার জন্যই এই ধরনের বল নেওয়া হয়। আসল কাজ পেশির শক্তি বৃদ্ধি করা। কোর এক্সারসাইজ, স্ট্রেংথ ট্রেনিং, স্ট্রেচিং, সবই করা যায় এমন বল নিয়ে।
সিঙ্গেল-লেগ স্কোয়াট: স্কোয়াটের মতোই ভঙ্গি, তবে এক পায়ে ভারসাম্য রেখে শরীর ওঠাতে ও নামাতে হয়। জিম বল নিয়েও এই ব্যায়াম করেন রকুল।
লাঞ্জেস: লাঞ্জেস খুব ভাল স্ট্রেচিং এক্সারসাইজ। নিয়মিত করলে পা, পেট, কোমর ও নিতম্বের মেদ কমবে। পায়ের পেশির জোর বাড়বে। একটি পা সামনে এগিয়ে হাঁটু ভাঁজ করতে হবে, আর একটা পা পিছনে দিয়ে স্ট্রেচ করে বসার মতো করে শরীর উপর-নীচ করতে হবে। কাঁধ যেন সোজা থাকে। তিন মিনিট করে পা বদলে দুই পায়েই করতে হবে এই ব্যায়াম।
হ্যামস্ট্রিং কার্ল: জিম বল নিয়ে হ্যামস্ট্রিং কার্ল করেন রকুল প্রীত। চিত হয়ে শুয়ে দুই পা বলের উপর তুলে দিতে হবে। পিঠ-নিতম্ব মাটি স্পর্শ করবে না। এই ভাবেই পা দিয়ে বলটিকে এক বার ঠেলে সামনের দিকে আনতে হবে, আবার আগের অবস্থানে নিয়ে যেতে হবে। এই ব্যায়াম করলে শরীরের ভারসাম্য বাড়বে, পায়ের গড়ন সুন্দর হবে, অস্টিয়োআর্থ্রাইটিসের ঝুঁকি কমবে।
সিঙ্গল লেগ গ্লুট ব্রিজ: এই ব্যায়ামটিও জিম বল নিয়ে করতে হয়। একটি পায়ের পাতা বলের উপর রাখতে হবে, অন্য পা সোজা উপরে তুলে রাখতে হবে। এর পর একই ভাবে বলের উপর রাখা পায়ে ভর দিয়ে কোমর তুলতে ও নামাতে হবে।