ডেঙ্গু প্রতিরোধ এবং প্লাস্টিক-পলিথিন দূষণ কমাতে রাজশাহীর পুঠিয়ায় মাসব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে।
উপজেলা প্রশাসন ও পুঠিয়া পৌরসভার যৌথ উদ্যোগে শনিবার (১ আগস্ট) সকাল ১১টার দিকৈ পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; জনসচেতনতাও সমান গুরুত্বপূর্ণ। বর্ষা মৌসুমে বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং প্লাস্টিক-পলিথিনসহ যেকোনো বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শিবু দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সূচনা মনোহারা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক পুঠিয়া মহারানী হেমন্ত কুমারী শিশু কাননে আয়োজিত বিভিন্ন খেলায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। একই অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী সাতজন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, মাসব্যাপী কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় মশক নিধন, ড্রেন ও জলাবদ্ধ স্থান পরিষ্কার, প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।