তানোরে জামায়াতের গণমিছিল

আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০৯:৪২:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০৯:৪২:৫৬ অপরাহ্ন
জুলাই গণঅভ্যুত্থান উদযাপন, জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীর তানোরে বিশাল গণমিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখা।

শনিবার (১ আগস্ট) বিকেলে দলের তানোর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

​জানা যায়, শনিবার বিকেলে দলীয় ব্যানার ও বিভিন্ন দাবি সংবলিত ফেস্টুন হাতে নেতাকর্মীরা মিছিলটিতে অংশগ্রহণ করেন। মিছিলটি তানোর উপজেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণভোটের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন  স্লোগান দেন।

​মিছিল শেষে গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপজেলা জামায়াত ইসলামী আমীর আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল ডিএম আক্কাস আলীর সঞ্চালনয়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওলামা বিভাগ রাজশাহী জেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন।

শ্রমিককল্যান ফেডারেশনের সহ সেক্রেটারী তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ আঃ কাদির তানোর উপজেলা নায়েবে আমির আনিসুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রহিম, রাজশাহী জেলা ছাত্র শিবির সাবেক সভাপতি কামারগাঁ ইউপি চেয়ারম্যান প্রার্থী জুয়েল রানা, তানোর জামায়াতে পৌর আমির মোকসেদ আলী,পৌর সেক্রেটারী জুলেল রানা তানোর পৌরসভা জামায়ত মনোনিত মেয়র মাহাবুর চৌধুরী,পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা, তানোর পৌরসভার ৫ নং ওয়ার্ড সভাপতি কাউন্সিলর প্রার্থী আফজাল হোসেন প্রমূখ।এসময় বক্তারা বলেন, “দেশের মানুষের ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার এবং জনগণের ভোটের মর্যাদা প্রতিষ্ঠার জন্য আজ আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তারা জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার উদাত্ত আহ্বান জানান।

​সমাবেশ থেকে বিগত দিনে সংঘটিত গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা আরও বলেন, “গণহত্যার সঙ্গে জড়িত প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীরা যেন কোনোভাবেই পার পেয়ে না যায়।” একই সঙ্গে জনগণের মতামতের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান জামায়াত নেতারা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]