রাজশাহীর পুঠিয়া গ্রামে নিজ বাড়ির বাথরুমে পড়ে গিয়ে নয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
নিহত অন্তরা বেগম (২১) উপজেলার জিউপাড়া ইউনিয়নের বারোপাখিয়া গ্রামের উজ্জ্বলের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে অন্তরা বেগম বাড়ির বাথরুমে গেলে হঠাৎ সেখানে পড়ে যান। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য, কয়েক দিনের মধ্যেই অন্তরা বেগমের সন্তান জন্ম নেওয়ার কথা ছিল। মা ও অনাগত সন্তানের একসঙ্গে এমন করুণ মৃত্যু পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, বাথরুমে পড়ে গিয়ে এক গর্ভবতী নারীর মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত রয়েছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে জানা গেছে।