কৃষি ও আইটি খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০৬:৪৩:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০৬:৪৩:২১ অপরাহ্ন

ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি এবং তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে। যুক্তরাষ্ট্রের ট্রাভেল অ্যাডভাইজরির ইতিবাচক সংশোধন বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা দেবে বলেও তিনি উল্লেখ করেন।

দুই পক্ষ ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের আসন্ন বাংলাদেশ সফর, ডিএফসি’র মাধ্যমে বিনিয়োগ সম্প্রসারণ, এফডিএ’র সহযোগিতা পুনরায় চালু এবং আইটি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। সার্জিও গর রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী এ মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্রের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]