ইউরোপ, উত্তর আমেরিকার পর এ বার বিদ্রোহী এশিয়া, ফিফার বিশ্বকাপ বেচার প্রস্তাবের বিরোধিতা ক্রমশ বাড়ছে

আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ১০:০১:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ১০:০১:১৪ অপরাহ্ন
কোথাও থেকে সমর্থন পাচ্ছে না ফিফা। বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রি করার প্রস্তাব প্রকাশ্যে আনার পর থেকেই তাদের বিরুদ্ধে বিরোধিতার সুর চড়ছে। ইউরোপ এবং উত্তর আমেরিকা আগেই এই প্রস্তাব খারিজ করেছিল। এ বার এশিয়াও সেই দলে শামিল হল। তারা জানিয়েছে, কোনও ভাবেই এই প্রস্তাব মেনে নেওয়া হবে না।

একটি বিবৃতিতে এশীয় ফুটবল সংস্থা এএফসি জানিয়েছে, কাউকে না জানিয়ে, কোনও পরামর্শ না নিয়ে এ ভাবে কোনও পরিকল্পনা চালু করা যায় না। ফিফার প্রশাসনিক দুর্বলতা এবং সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতাকে দায়ী করেছে তারা। এএফসি-র দাবি, অবিলম্বে এই ত্রুটি শোধরাতে হবে। যে ভাবে বিভিন্ন দেশের ফুটবল সংস্থা, সদস্য এবং নিজেদেরই প্রশাসনিক কমিটির সঙ্গে শলাপরামর্শ না করে এই প্রস্তাব প্রকাশ্যে আনা হয়েছে, তার চরম নিন্দা করেছে এএফসি।

বিবৃতিতে এএফসি বলেছে, “ফিফা বিশ্বকাপ এবং ফুটবল খেলাটা গোটা বিশ্বের ফুটবল পরিবারের অংশ। তার ভবিষ্যৎ ঠিক করতে হবে সকলের মত নিয়েই। সেখানে সব মহাদেশীয় সংস্থা এবং সদস্য দেশগুলির মতামত গুরুত্ব পাবে। ফিফার প্রশাসন এবং সিদ্ধান্ত নেওয়ার যে কমিটি, তার কার্যকলাপ পর্যালোচনা করে দেখার আবেদন জানাচ্ছে এএফসি।”

এ দিকে, ফিফার প্রস্তাবের বিরোধিতা করে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রধান পরামর্শদাতার পদ ছেড়ে দিয়েছেন অভিজ্ঞ অর্থনীতিবিদ কার্লোস কালদেইরো। তিনি জানিয়েছেন, ইনফান্তিনোর প্রস্তাব ফুটবলের জন্য খুবই খারাপ এবং এটি বাস্তবায়িত হলে ফুটবলের ভবিষ্যৎ বন্ধক রাখতে হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]