যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান সোহেলকে আরপিএসএফের সংবর্ধনা

আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৭:৩৬:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৭:৩৬:০৮ অপরাহ্ন
রাজশাহী মহানগর যুবদলের নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান সোহেলকে সংবর্ধনা দিয়েছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরাম (আরপিএসএফ)।

সম্প্রতি রাজশাহীর একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে আরপিএসএফ, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরপিএসএফ রাজশাহী জেলার আহ্বায়ক প্রকৌশলী নুরুজ্জামান নূর এবং সঞ্চালনা করেন সদস্য সচিব প্রকৌশলী মো. শামসুল আলম সোহেল। বক্তব্য দেন প্রকৌশলী জাহিদ হোসেন, প্রকৌশলী আহসান হাবিব, প্রকৌশলী রাহাত পারভেজ, প্রকৌশলী নাজমুল হক, প্রকৌশলী আবুল কাশেমসহ সংগঠনের অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, ছাত্রজীবন থেকেই আরিফুজ্জামান সোহেল সামাজিক, পেশাজীবী ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়, কারিগরি শিক্ষার উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে তাঁর সম্পৃক্ততা রয়েছে। নতুন দায়িত্বেও তিনি তরুণ সমাজ ও কারিগরি শিক্ষার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনার জবাবে আরিফুজ্জামান সোহেল বলেন, “করবো কাজ, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ এই প্রত্যয় ধারণ করে রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরাম প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থী ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি কারিগরি শিক্ষার্থীদের পাশে থেকে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ও আত্মনির্ভর বাংলাদেশ গড়তে দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী তৈরির বিকল্প নেই। কারিগরি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা, কর্মসংস্থান এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আরপিএসএফ সহযোগিতা অব্যাহত রাখবে। পাশাপাশি বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোর লক্ষ্যেই সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, আরপিএসএফ ব্যক্তি বা পদ-পদবীকেন্দ্রিক কোনো সংগঠন নয়; এটি একটি সেবামূলক প্ল্যাটফর্ম। দেশের স্বার্থ, শিক্ষার্থীদের কল্যাণ এবং কারিগরি শিক্ষার বিকাশে সংগঠনের সদস্যরা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

অনুষ্ঠানে প্রকৌশলী শাহজালাল বাবু, প্রকৌশলী মোঃ গোফিরুল ইসলাম, প্রকৌশলী মো. নাজমুল হক, প্রকৌশলী মোহাম্মদ শাহিনুল হক, প্রকৌশলী হেলালুজ্জামান সরকার, প্রকৌশলী রাজিব হাসান, প্রকৌশলী আব্দুল্লাহ খান, প্রকৌশলী নাঈম হায়দার, প্রকৌশলী জিহাদ হোসেন রকিসহ আরপিএসএফের কেন্দ্রীয় ও জেলা কমিটির সদস্য এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রকৌশলী মো. আরিফুজ্জামান সোহেল বর্তমানে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গ্রুপ অব ইয়াং পিপলস সাপোর্ট ফর ইয়ুথ (জিপসি) বাংলাদেশের সভাপতি, রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং আইডিইবি রাজশাহী জেলা শাখার ছাত্রবিষয়ক সদস্যসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]