লক্ষ্মীপুরে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৬:৩৯:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৬:৩৯:৩১ অপরাহ্ন
রাজশাহী নগরীতে গাঁজা, ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) রাত পৌনে ১১টার দিকে নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫৫ গ্রাম গাঁজা, ২০পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৭৫০ টাকা নগদ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: উজ্জল হোসেন ওরফে কটা (৩৫) ও রজব আলী (৪১), তারা উভয়েই রাজপাড়া থানা এলাকার বাসিন্দা। 

রাজপাড়া থানার অফিসার  ইনচার্জ (ওসি), মোঃ আবুল কালাম আজাদ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]