উপশহরে গাঁজা সেবনের সরঞ্জামসহ দুই মাদকসেবী গ্রেফতার

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৬:৩৬:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৬:৩৬:৪২ অপরাহ্ন
রাজশাহী নগরীতে গাঁজা সেবনের সরঞ্জামসহ দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২৯ জুলাই) রাত সোয়া ১টার দিকে নগরীর বোয়ালিয়া থানার ছয়ঘাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে উপশহর ফাঁড়ির পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে গাঁজা সেবনের একটি বাঁশি (কোলকি) ও দুটি লাইটার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: সোহেল রানা (২৮), সে নওগাঁর মান্দা উপজেলার পাকুরিয়া গ্রামের  ও মোঃ আনোয়ার হোসেন (৩০), নওগাঁ মহাদেবপুর উপজেলার নাটোয়াপাড়া গ্রামের বাসিন্দা। 

জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মুস্তারি জানায়, গ্রেফতারকৃতদের বিভাগীয় পুলিশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের শরীরে মাদক সেবনের আলামত পাওয়া যায়।এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]