ভাড়ালীপাড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৬:৩৪:১১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৬:৩৪:১১ অপরাহ্ন
রাজশাহী নগরীতে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট সহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার রাত পৌনে ৩টার দিকে শহীদ জিয়া পার্কের ১ নম্বর গেটের বিপরীতে একটি ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: নগরীর মোঃ আলামিন ইসলাম (৩২) ও তার স্ত্রী মোছাঃ সানজিদা আক্তার নিশি (২৮), তারা নগরীর এয়ারপোর্ট থানার ভোলাবাড়ী গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান। 

তিনি জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি ও শাহমখদুম থানা পুলিশের যৌথ দল ভাড়ালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে উপরোক্ত ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার দম্পতি দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আলামিন ইসলামের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]