ট্রাম্পের হুঁশিয়ারির পরই জর্ডনে হামলার প্রত্যাঘাত মার্কিন বাহিনীর!

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৬:১২:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৬:১২:০৯ অপরাহ্ন
হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানে প্রত্যাঘাত করল আমেরিকা। জর্ডনে মার্কিন ঘাঁটিতে হামলার জবাবে বৃহস্পতিবার ভোরে ইরানের একের পর এক নিশানায় আক্রমণ চালাল পেন্টাগন। মার্কিন বাহিনীর দাবি, দু’ঘণ্টা ধরে চলেছে এই আক্রমণ। তাতে নিশানা করা হয়েছে ইরানের সামরিক ভাবে গুরুত্বপূর্ণ কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে। যদিও তাতে ইরানের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়।

গত বুধবার জর্ডনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ওই হামলা অবশ্য প্রতিহত করার দাবি করে মার্কিন বাহিনী। আমেরিকার দাবি, তেহরানই তাদের বাহিনীর উপরে আকস্মিক হামলার চেষ্টা করেছে। হামলার বিষয়ে রাখঢাক করেনি ইরানও। তারা জানিয়ে দেয়, জর্ডনে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরানি বাহিনীই।

ওই হামলা নিয়ে বুধবার মুখ খোলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ফের হুঁশিয়ারি দেন ইরানকে। জানিয়ে দেন, জর্ডনে হামলার বদলা নেবে মার্কিন বাহিনী। ইরানের উপর জোরালো হামলার হুঙ্কার দেন ট্রাম্প। তার কয়েক ঘণ্টা পরেই ইরানে হামলা শুরু করে মার্কিন সেনা। পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে দু’ঘণ্টা ধরে তারা এই অভিযান চালিয়েছে। ভারতীয় সময়ে ভোর সাড়ে ৫টায় শুরু হয় অভিযান। চলে সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

দু’ঘণ্টার অভিযান শেষে সেন্টকম একটি বিবৃতি প্রকাশ করে। তারা জানায়, ইরানে রেভলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) কয়েক ডজন হামলায় আহত হয়েছে মার্কিন বাহিনী। তার মধ্যে সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন কেন্দ্র, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, প্রতিরক্ষা কেন্দ্র এবং নৌবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়েছে বলে দাবি সেন্টকমের। তবে কোন কোন এলাকায় তারা হামলা করেছে, সেটির নির্দিষ্ট ভাবে উল্লেখ নেই বিবৃতিতে। এ বিষয়ে ইরানের তরফেও কোনও মন্তব্য করা হয়নি

প্রায় দু’সপ্তাহ ইরানে টানা হামলার পর শুক্রবার রাতের দিকে তা বন্ধ করে আমেরিকা। আমেরিকা হামলা বন্ধ করার পর প্রাথমিক ভাবে থেমেছিল ইরানও। তবে দিন চারেকের বিরতির পর আবার উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম এশিয়া। বুধবার ইরানের ‘আচমকা’ হামলার জবাবে আমেরিকা এবং সৌদি আরব যৌথ ভাবে ইরাকে আক্রমণ শুরু করে। তাদের নিশানায় ইরাকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীদের ঘাঁটি। একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আছড়ে পড়ে ইরাকে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]