যে উপজেলায় ছিলেন শিক্ষা কর্মকর্তা, আজ সেখানেই তিনি ইউএনও

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৬:০৫:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৬:০৫:০৩ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক বিরল ও অনুপ্রেরণাদায়ক ঘটনা ঘটেছে। ২০১৭ সালে যে কর্মকর্তা এই উপজেলায় অত্যন্ত সাধারণ একটি পদে চাকরি করতেন, দীর্ঘ সময় ও কঠোর পরিশ্রমের পথ পেরিয়ে আজ তিনি একই উপজেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা তথা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে ২৭ জুলাই যোগদান করে ৩০ জুলাই উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। আলোচিত এই কর্মকর্তার নাম গোলাম রব্বানী সরদার। তাঁর এই সাফল্যে পুরো উপজেলা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৭ সালের ৩০ নভেম্বর গোলাম রব্বানী সরদার রাণীশংকৈল উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। সে সময় তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে কাদিরহাট ক্লাস্টারের দায়িত্ব পালন করেন। মাঠপর্যায়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তবে সাধারণ একজন সরকারি চাকরিজীবী হয়েও নিজের স্বপ্ন ও উচ্চ লক্ষ্য থেকে পিছু হটেননি তিনি। দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিসিএস পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করেন। অবশেষে মেধা ও অধ্যাবসায়ের জোরে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাডার সার্ভিস লাভ করেন গোলাম রব্বানী সরদার। পরবর্তীতে রাণীশংকৈল উপজেলা নির্বাহি কর্মকর্তা খাদিজা বেগম গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেলে ২৭ জুলাই তিনি সেই রাণীশংকৈল উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) হিসেবে যোগদান করেছেন।

স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা মনে করছেন, একজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা থেকে একই উপজেলার ইউএনও হওয়ার এই ঘটনা মাঠ প্রশাসনের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এই অর্জন প্রমাণ করে, সততা, প্রবল ইচ্ছা শক্তি এবং কঠোর সাধনা থাকলে প্রতিকূলতা পেরিয়ে যেকোনো উচ্চতায় পৌঁছানো সম্ভব।

এপ্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার বলেন, আমি আদমজী ক্যান্টেনমেন্ট কলেজে শিক্ষকতা ছেড়ে বিসিএস ক্যাডার সাভিসে যোগদান করেছি। এখন আমার পরিচয় উপজেলা নির্বাহি কর্মকর্তা। বর্তমান সরকারের সকল দায়িত্ব মাঠ পর্যায়ে আপনাদের সহযোগিতায় বাস্তবায়ন করতে হবে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]