রাজশাহী জেলায় সাত দিনব্যাপী বিশেষ অভিযানে ৮৫ জন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। একই সঙ্গে হেরোইন, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেশীয় চোলাই মদ ও এসকাফ সিরাপসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।
তিনি জানায়,রাজশাহী রেঞ্জের মোঃ আশিক সাঈদ-এর নির্দেশনায় এবং রাজশাহী জেলার মোহাম্মদ নাঈমুল হাছান-এর সার্বিক তত্ত্বাবধানে গত ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত জেলার আটটি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে জেলার গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা থানার পুলিশ অংশ নেয়। অবৈধ অস্ত্র, বিস্ফোরক, চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার এবং জিআর, সিআর ও সাজাপ্রাপ্ত মামলার মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
পুলিশের হিসাব অনুযায়ী, সাত দিনের অভিযানে ১০০ গ্রাম হেরোইন, ৩ কেজি ৯৯০ গ্রাম গাঁজা, ১০০ বোতল ফেনসিডিল, ৭৪ লিটার দেশীয় চোলাই মদ, ১ হাজার ৪৯২ পিস ইয়াবা ট্যাবলেট, ২২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
এছাড়া নিয়মিত মামলা ও বিভিন্ন গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে ৮৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।