নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান উন্নয়ন, রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যখাতের সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম (রেজু)।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধি, রোগীদের নির্বিঘ্ন ও সময়োপযোগী সেবা নিশ্চিতকরণ, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম (রেজু) বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অঙ্গীকার। হাসপাতালে আগত কোনো রোগী যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে চিকিৎসক, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে। তিনি আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাখিদার বলেন, চিকিৎসক ও নার্সদের রোগীদের প্রতি আরও আন্তরিক হতে হবে। হাসপাতালের বেডসহ ওয়ার্ডের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে, যাতে রোগীরা একটি স্বাস্থ্যসম্মত পরিবেশে চিকিৎসাসেবা পান। বিশেষ করে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষ যেন দ্রুত ও নির্বিঘ্নে চিকিৎসাসেবা পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি কুকুর ও সাপের কামড়ের রোগীদের জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখারও দাবি জানান।
এ ছাড়া সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট এবং যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. আনিসুর রহমান বুলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরদার মাহমুদ উত্তাল, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি মো. মুজাহিদ খানসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।