দেড় বছর আগে গুরুতর চোট পেয়েছিলেন। নানা রকমের নিয়ম মেনে চলতে হচ্ছিল তার পর থেকে। দীর্ঘ লড়াইয়ের পরে, অবশেষে আবার জিমে ফিরলেন বলিউড অভিনেত্রী রকুল প্রীত সিংহ। জীবনের এই বিশেষ মুহূর্তের কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, চোটের কারণে তাঁকে শুধু শারীরচর্চা থেকেই দূরে থাকতে হয়নি, বদলে গিয়েছিল তাঁর জীবনের ভাবনাও।
সমাজমাধ্যমে নিজের ছবি ভাগ করে নিয়ে রকুল লিখেছেন, সেই চোটের কারণে তাঁকে এমন এক অভ্যাস থেকে দূরে সরে যেতে হয়েছিল, যা তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। রকুলের জীবনে জিম শুধু শারীরচর্চার জায়গা নয়, বরং আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলা, মানসিক স্বস্তি খুঁজে পাওয়া এবং নিজেকে প্রতিদিন আরও ভাল করে তোলার অন্যতম জায়গা ছিল।
রকুল লেখেন, “প্রত্যেকের জীবনেই এমন একটি অধ্যায় আসে, যা কেউ আগে ভাবতেই পারে না। আমার জীবনে সেই অধ্যায় এসেছিল একটি চোটের মাধ্যমে।” তিনি জানান, চোট পাওয়ার পর থেকে প্রতি মুহূর্তে তাঁর নানা রকমের অভিজ্ঞতা হত। এক দিকে, যন্ত্রণা কাটিয়ে উঠতে চাওয়ার চেষ্টা চালিয়ে যেতেন, আবার পরমুহূর্তেই হয়তো থমকে যেতে হত। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার সফরের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে থাকেন তিনি। ধীরে ধীরে তাঁর লক্ষ্যও বদলে যায়। বেশি ওজন তোলার বদলে সুস্থ হয়ে ওঠাই হয়ে ওঠে তাঁর প্রথম অগ্রাধিকার।
প্রায় ১৮ মাস পরে আবার জিমে ফিরে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিনেত্রী। সেই অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, “আজ আবার জিমে ফিরে আসা যেন দীর্ঘ সফরের পর নিজের বাড়িতে ফেরার মতো।” তবে তাঁর বিশ্বাস, তিনি আগের সেই মানুষ হিসাবে ফেরেননি। বরং নতুন মানসিকতা নিয়ে ফিরেছেন। গুরুতর চোটের সঙ্গে লড়াই তাঁকে মানসিক ভাবে আরও শক্তিশালী করেছে বলেও জানান রকুল প্রীত।