রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ছয়জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে কাটাখালী ও চন্দ্রিমা থানা পুলিশ।
রবিবার রাতভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১২ পিস ইয়াবা এবং ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ টনি (২০), সে চারঘাট উপজেলার পাসুন্দিয়া গ্রামের মৃত জার্মান আলীর ছেলে, মোঃ রাসেল ম-ল (২৮), সে তানোর উপজেলার দূর্গাপুর গ্রামের মোঃ আশরাফুল ইসলামের ছেলে, মোঃ নুর ইসলামকে (৩০), সে চন্দ্রিমা থানার কেচুয়াতৈল নারিকেল বাড়িয়া গ্রামের মোঃ আমান উল্লাহর ছেলে, মোঃ ফরিদ আলী (২৬), সে একই থানার মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে, মোঃ রফিকুল ইসলাম রকি (১৯), সে মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে, মোঃ শফিকুল ইসলাম (৪৬), সে কাটাখালী থানার চর শ্যামপুর এলাকার আব্দুল হাদির ছেলে।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।