রাজশাহীতে জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪, ডিবির অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার

আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৭:১৬:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৭:১৬:৩৬ অপরাহ্ন
রাজশাহী রেঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখতে চলমান বিশেষ অভিযানে গত ২৬ জুলাই জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ। এ সময় অবৈধ ১১০টি ইয়াবা, ৪২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং পৃথক অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।

তিনি জানায়, গত ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত সাত দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে ২৬ জুলাই গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান চালায়। অভিযানে মাদকসহ ১১ জন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে তানোর উপজেলার ১ নম্বর কলমা ইউনিয়নের কুজিশহর গ্রামের বেলতলা বেইলি ব্রিজসংলগ্ন এলাকায় পৃথক অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাঁজাসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা: মোঃ জহুরুল ইসলাম (২৮), মোঃ কামরুল ইসলাম (২৫) ও মোঃ মানিক মিয়া (২৮)। তাঁদের মধ্যে জহুরুল ও কামরুল মোহনপুর উপজেলার হরিহরপুর গ্রামের বাসিন্দা ও মানিক মিয়া গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামের বাসিন্দা।

এ ব্যপারে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]