রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদন্ড

আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৭:১২:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৭:১২:৫৫ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর কাটাখালী, রাজপাড়া ও বোয়ালিয়া থানায় দায়ের করা পৃথক তিনটি মাদক মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে অর্থদন্ড ও করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, কাটাখালী থানার মামলা নং-৩৯ (তারিখ: ১৫ মার্চ ২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি-২১-এর অধীন দায়ের করা মামলায় কাটাখালী থানার সাহাপুর চৌধুরীপাড়া গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে মোঃ তাওহিদ হোসেন টুটুল (৪৪)-কে তিন মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

এদিকে, রাজপাড়া থানার মামলা নং-২৭ (তারিখ: ১৫ মার্চ ২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সারণি-২১-এর অধীন দায়ের করা মামলায় বোয়ালিয়া থানার হেতেম খাঁ কলোনীপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে মোঃ হাসিবুল ইসলাম ওরফে হাসিব (২৬)-কে তিন মাসের কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড এবং অর্থদন্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

অপরদিকে, বোয়ালিয়া থানার মামলা নং-৩০ (তারিখ: ১৩ জুলাই ২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি-১৯(ক) ও সারণি-২১-এর অধীন দায়ের করা মামলায় বোয়ালিয়া থানার হড়গ্রাম (বেহেরপাড়া পূর্বপাড়া) এলাকার মোঃ নওশাদের ছেলে মোঃ জনি ওরফে শাহিনকে (৩২) ছয় মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক-সংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি দায়ের করা মামলাগুলোর সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং আইনের যথাযথ প্রয়োগে আরএমপির কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]